কেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

আগামী জুলাই-আগস্টে সাদা বলের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। শুক্রবার (২০ মার্চ) আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আইরিশদের। কিন্তু সূচিতে নেই সে সিরিজ। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতা সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বাতিল করেছে সিআই। বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। যেখানে মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট খেলবে। আগামী জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে আয়ারল্যান্ড। আর বাংলাদেশে বিপক্ষে সিরিজ বাতিল করায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা। আরও পড়ুন: ‘জীবনে প্রথম মা ছাড়া ঈদ’— আবেগী শুভেচ্ছা বার্তা শেখ মেহেদীর এদিকে আগামী জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মাঝখানে আয়ারল্যান্ড সিরিজ বাতিল হওয়ায়, লম্বা সময়ের বিরতিতে থাকবে লাল সবুজরা। প্রায় মাস দেড়েক পর ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা।