ঈদের বিকেলে রাজধানীতে তরুণের আত্মহত্যার চেষ্টা

ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে গিয়ে রাজধানীর জিয়া উদ্যানে এক তরুণ ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে দায়িত্বরত এএসআই কাজী মুস্তাফিজ জানান, ওই তরুণ জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর ওঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন। পরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ এগিয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আরও পড়ুন: দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা