ঈদের দিনে বিমানবন্দরের কর্মীদের খোঁজ নিলেন মন্ত্রী, খাওয়ালেন মিষ্টি

ঈদের দিনেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরতদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের মিষ্টিমুখ করিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)।শনিবার (২১ মার্চ) বিমানবন্দর পরিদর্শনে আসেন বিমান পরিবহন মন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীসেবা আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন মন্ত্রী। এছাড়া কর্মরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার কামনা ব্যক্ত করেন। আরও পড়ুন: সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।