প্রেক্ষাগৃহে কেমন চলছে ঈদের ৫ সিনেমা?

ঈদুল ফিতরে দেশব্যাপী সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ভিন্ন ঘরানার পাঁচটি চলচ্চিত্র। নতুন সিনেমার টানটান উত্তেজনা আর উৎসবের আমেজে প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাচ্ছে দর্শকের উপচেপড়া ভিড়।সারাদেশের সিনেমা হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ এবং একঝাঁক তারকার ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমা হলগুলো ঘুরে দেখা গেল,  সিঙ্গেল স্ক্রিনগুলোতে একক আধিপত্য বজায় রেখেছে শাকিবের ‘প্রিন্স’। পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখতে আসা দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসই বলে দিচ্ছে, ঢাকাই সিনেমা আবারও তার হারানো জৌলুস ফিরে পেতে শুরু করেছে। আরও পড়ুন: তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় যে বার্তা দিলেন শাকিব অন্যদিকে মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সাথে চলছে 'দম', 'বনলতা এক্সপ্রেস', 'প্রেশার কুকার' এবং 'রাক্ষস'। প্রতিটি সিনেমার গল্প আর নির্মাণশৈলীতে যেমন ভিন্নতা আছে, তেমনি গানগুলোতেও রয়েছে নতুনত্বের চমক। তাই দুই ভিন্ন মঞ্চ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহের লড়াই জমে উঠেছে এবারের ঈদে।  আরও পড়ুন: মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে ঈদের আবেগী বার্তা দিলেন শুভ