জিয়া উদ্যানে ঈদের আনন্দে জনস্রোত

ঈদুল ফিতরের ছুটির দিনটিকে ঘিরে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র জিয়া উদ্যানে মানুষের ঢল নেমেছে। দুপুর গড়াতেই পরিবার-পরিজন, বন্ধু-স্বজন নিয়ে হাজারো মানুষ ছুটে আসেন এখানে।