বৈশ্বিক প্ল্যাটফর্ম লিরিক লাইনের বাংলাদেশি সহযোগী ‘অতঃপর শব্দায়ন’

বাংলাদেশের কবিতার নতুন এক বিশ্বযাত্রা শুরু হলো। সম্প্রতি জার্মানিভিত্তিক আন্তর্জাতিক কবিতার প্ল্যাটফর্ম লিরিক লাইনের (Lyrikline) সঙ্গে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক উদ্যোগ ‘অতঃপর শব্দায়ন’। এই চুক্তির ফলে বাংলাদেশের কবি ও তাদের নির্বাচিত কবিতা পৃথিবীর অন্যান্য ভাষাভাষী পাঠকরা লিরিক লাইনের প্ল্যাটফর্মে পাঠ করতে পারবেন।