ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না এবং তাদেরকে ভাই হিসেবে বিবেচনা করে।আজ শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইসলামি দেশগুলো এবং আমাদের প্রিয় প্রতিবেশীরা—আপনারা আমাদের ভাই। আমরা আপনাদের সঙ্গে কোনো সংঘাতে জড়িত নই। আমাদের মতবিরোধ থেকে একমাত্র লাভবান হয় জায়নিস্ট সত্তা।’ ইরানিদের এই কঠিন সময়ে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, ঈদুল ফিতর যেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষার অনুসরণের মাধ্যমে শক্তি ও ঐক্য বয়ে আনে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই এই সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।  আরও পড়ুন: ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের আজ শনিবার এই সংঘাত ২২তম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি এবং আশপাশের বাসিন্দাদের জন্যও কোনো ঝুঁকি নেই। ইরাকের বাগদাদে একটি মার্কিন সামরিক স্থাপনার কাছে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই স্থাপনাটি বারবার হামলার শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চান না। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি যখন প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করা হয় না।’ আরও পড়ুন: হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াতে পদক্ষেপ নেবে আরব আমিরাতসহ ২২ দেশ