দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শনিবার (২১ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।রাজপথে এক অন্য তারেক রহমান: ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রথাগত প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে মিশে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজপথে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে উষ্ণ আলিঙ্গনে বুক মিলিয়ে তিনি তৈরি করলেন এক অনন্য দৃষ্টান্ত। বিস্তারিত পড়তে ক্লিক করুন। নওরোজে পুতিনের বার্তা: ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া ফারসি বর্ষবরণ নওরোজে ইরানি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা এবারের ঈদুল ফিতর বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন ধারা উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াতে পদক্ষেপ নেবে আরব আমিরাতসহ ২২ দেশ হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াতের জন্য প্রচেষ্টা চালাতে চায় ২০টিরও বেশি দেশ। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। খবর ডনের। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া রেওয়াজ অনুযায়ী বন্দুকের গুলি ছুড়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত দেশের বৃহত্তম এই ঈদ জামাতে একসঙ্গে প্রায় ৫ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সুর নরম ট্রাম্পের, শর্ত ছাড়াই ইরান যুদ্ধ গুটিয়ে আনার ইঙ্গিত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের সংকট মোকাবিলায় ইরানের তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনলে মোকাবিলার হুঁশিয়ারি জামায়াত আমিরের মানুষ আর ভয়ের সংস্কৃতি চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন।