আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার করেছে, বিমানটিতে কোনো ক্ষতি হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে। আইআরজিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাত ৩টা ৪৫ মিনিটে এই বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে। তাদের দাবি, এটি গত তিন সপ্তাহে ইরানের আকাশে ধ্বংস করা ইসরায়েলের তৃতীয় এফ-১৬ বিমান। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি তেহরানের আশপাশে হামলার মিশনে ছিল। এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে। Read More