বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দিনে নানা বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মাদরাসার ছাত্রী সুফিয়া বেগমের। পথিমধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে ডুবতে থাকা খেয়া নৌকা থেকে পড়ে তার ছোট ২ ভাই-বোন বেঁচে গেলেও সলিল সমাধি হয়েছে সুফিয়ার। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন বিকাল ৪টায় সুনামগঞ্জের তাহিরপুর লাউড়ের গড় জাদুকাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া বেগম (১০) তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের সতু মিয়ার মেয়ে। তাকে এবার স্থানীয় মাদরাসায় আওয়াল (১ম) শ্রেনীতে ভর্তি করা হয়েছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওইদিন বিকালে উপজেলার জাদুকাটা নদীর ওপারে শিমুলবাগান এলাকায় মানিগাওয়ে Read More