হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সালামতপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের কুরাগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে মিম আক্তার গত এক মাস ধরে নানাবাড়ি সালামতপুরে অবস্থান করছিল। ঈদের দিন বিকালে রাস্তা পারাপারের সময় নবীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোনায়েম Read More