তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতে প্রবেশকালে নারী সহ তিন জনকে আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে পেশাদার মানব পাচারকারি চক্রের মূল হোতা অধরাই রয়ে গেছে। শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ঝিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার, সহোদর জুটন সরকার, মিঠনের স্ত্রী শায়িন্তি নম দাস। শুক্রবার রাতে ২৮-বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের ট্যাকেরঘাট বিওপির সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আটক ও বাংলাদেশ-ভারত সীমান্ত গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়ার রাজেন্দ্র দাসের ছেলে মানব পাচারকারি চক্রের মুল হোতা তমাল দাসকে পলাতক Read More