মুন্সীগঞ্জে ঈদের দিন যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ঈদের দিন পূর্ব বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (২১) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরজারপাড়ে এ ঘটনা ঘটে।নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, মোয়াজ্জেম মোল্লাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে যান দুর্বৃত্তরা। ওই হামলাকারীদের ভয়ে তাকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেননি। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর কয়েকজন মিলে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: শান্তিবাগে ‘মাদক সেবনে বাধা দেয়ায়’ অটোরিকশা চালককে কুপিয়ে হত্যানিহতের মা রেনু বেগম জানান, জমি নিয়ে আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করার হুমকি দেয়। আমার ছেলে আলদি বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। আমার ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদে ঘুরতে গেছে সাদা পাঞ্জাবি পরে। সেই পাঞ্জাবি এখন রক্তে লাল। আমার ধারণা, আমার দেবরের ছেলে মেজবাহ আর ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে তাকে একজন অটোচালক এখানে মৃত অবস্থায় নিয়ে আসেন। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য চিহ্ন রয়েছে।আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ধর্ষণ শেষে কুপিয়ে হত্যাঅতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির ঘটনাস্থল থেকে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ব্যাটারি চুরি নিয়ে বাদী ও বিবাদির মধ্য বিরোধ চলে আসছিল। নিহত মোয়াজ্জেম ব্যাটারি চুরির মামলার ৯ নম্বর আসামি।