রাত গভীর হলে লঞ্চের ডেকে ভিড় কমে আসে। কেউ কেউ ঘুমিয়ে পড়ে আসনেই, কেউ চুপ করে নদীর দিকে তাকিয়ে। ইঞ্জিনের ছন্দটা তখন আরও স্পষ্ট লাগে, একটা ঘুমপাড়ানি সুরের মতো।