মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুলমাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন।সুলতান সালাউদ্দিন টুকু গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ঘোড়দৌড়ের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এমন আয়োজন ধারাবাহিকভাবে চলুক, আমি সবধরনের সহযোগিতা করব।’এ সময় তিনি আরও বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে, তাই সবাইকে সচেতন হতে হবে।’আরও পড়ুন: যথাযথ ব্যবস্থাপনায় এবার মহাসড়কে যানজট হচ্ছে না: প্রতিমন্ত্রী টুকুতিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে যেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেয়া হয়।’এ সময় প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’তিনি নিজ দলের নেতাকর্মীদেরও অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, ‘তিনি নিজে যেমন অন্যায় করবেন না, তেমনি অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। তিনি একটি সুন্দর ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।’আরও পড়ুন: রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকারসুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপি যা বলে তাই করে, নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন শুরু হয়েছে।’গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। এ প্রতিযোগিতার পাশাপাশি ছিল হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানো প্রতিযোগিতা।দর্শনার্থীরা জানান, ঈদের দিনে এমন আয়োজন তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে তারা দারুণ সময় কাটিয়েছেন। তারা প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।আরও পড়ুন: জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকুঅনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: প্রতিমন্ত্রীর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মি।দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা লাভলু মিয়া লাভু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনও উপস্থিত ছিলেন।