ফেসবুকে স্ট্যাটাসকে ঘিরে সংঘর্ষে যুবক নিহত, খবর পেয়ে দাদার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষের খবর পেয়ে নিহত যুবকের দাদা নাজিম উদ্দিন কাজি (৭০) স্ট্রোকে মারা গেছেন বলে জানা গেছেশনিবার (২১ মার্চ) বিকেলে আলমডাঙ্গা উপজেলার ছাত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত শিমুল আলমডাঙ্গা উপজেলার ছাত্রপাড়া গ্রামের লাবু হোসেনের ছেলে।স্ট্রোকে মৃত বৃদ্ধ নাজিম উদ্দিন কাজি একই গ্রামের বাসিন্দা। তিনি নিহত যুবকের দাদা বলে জানান স্থানীয়রা। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আলমডাঙ্গা ছাত্রপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় ঢাকাতে অবস্থানরত অবস্থায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জের ধরে গ্রামে পক্ষ-বিপক্ষ তৈরি হয়। ঈদের দুদিন আগে হৃদয় ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। এরপর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আরও পড়ুন: নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকেরঈদের দিন শনিবার সকাল থেকেই কথা কাটাকাটি হয় হান্নান ও জাহাঙ্গীর গ্রুপের লোকজনের মধ্যে। বিকেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শিমুল নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে স্ট্রোক করে একই গ্রামের নাজিমুদ্দিন নামে এক বৃদ্ধ মারা গিয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।