কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ৫

কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোররাতে জাঙ্গালিয়া কচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক জনি বড়ুয়া।তিনি জানান, ভোররাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।