কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত নার্স মো. বোরহান উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, নারী ৩ জন ও দুই শিশু রয়েছে। বিস্তারিত আসছে.... জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস