কুমিল্লায় বাসকে এক কিলোমিটার টেনে নিল ট্রেন, নিহত ১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ট্রেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে  যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।