গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, উড়ে গেল রান্নাঘর-বাথরুমের ছাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় কদমতলী খালপাড়ে পেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।