লোকবল নেবে প্রিমিয়ার ব্যাংক, চলছে আবেদন

প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি অফিসিয়াল ফর আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিপদের নাম: অফিসিয়াল ফর আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স ডিভিশনপদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিঅন্যান যোগ্যতা: আইটি সিকিউরিটি, আইসিটি এবং সাইবারসিকিউরিটি, এসওসি অথবা সাইবারসিকিউরিটি সার্টিফিকেশন। এসআইইএম, এসওএআর, থ্রেট ইন্টেলিজেন্স টুলস এবং অটোমেটেড রেসপন্স ওয়ার্কফ্লোতে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ১৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।