ঈদের দিনে মিষ্টান্ন বেশি খাওয়া খুবই স্বাভাবিক—সেমাই, জিলাপি, পায়েস—এসব না খেলে যেন ঈদই অসম্পূর্ণ লাগে! তবে পরের দিন শরীরকে ব্যালেন্সে ফিরিয়ে আনা খুব জরুরি। সহজ কিছু উপায়ে সেটা করা যায়—১. দিন শুরু করুন ডিটক্স দিয়ে: সকালে খালি পেটে হালকা গরম পানি, লেবুর রস বা সামান্য মধু মিশিয়ে পান করুন। এটি হজম ঠিক রাখতে ও শরীরের অতিরিক্ত সুগার প্রভাব কমাতে সাহায্য করে।২. হালকা ও ফাইবারসমৃদ্ধ খাবার খান: পরের দিন খাবার তালিকায় রাখুন— সবজি, সালাদ, ওটস বা লাল চাল এগুলো শরীরকে হালকা রাখে এবং হজমে সহায়তা করে। ৩. হাঁটা বা হালকা ব্যায়াম: কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন। এতে ক্যালরি বার্ন হবে এবং শরীরের মেটাবলিজম বাড়বে। আরও পড়ুন: ডিহাইড্রেশন ঠেকাতে ইফতারে কী খাবেন, কী খাবেন না৪. বেশি পানি পান করুন: সারাদিনে ৮–১০ গ্লাস পানি পান করুন। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। ৫. চিনি ও তেল এড়িয়ে চলুন: ঈদের পরের দিন আবার মিষ্টি বা ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকুন। গ্রিন টি বা হার্বাল টি খেলে ভালো ফল পাবেন।আরও পড়ুন: ঈদের দিন ৪ খাবার এড়িয়ে চলবেন কিডনি রোগীরা ৬. পরিমাণ নিয়ন্ত্রণ করুন: একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান। এতে হজম সহজ হবে। ৭. পর্যাপ্ত ঘুম: ভালো ঘুম শরীরের হরমোন ব্যালেন্স করে এবং অতিরিক্ত খাওয়ার প্রভাব কমায়।