কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত, ২টি তদন্ত কমিটি গঠন

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে ট্রেন লাইনে বাস উঠে পড়ায় সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রোববার (২২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাস্থ পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৪-৭৭৮৩) সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সাথে শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন (৬ জন পুরুষ ও ৬ জন নারী) নিহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২ এছাড়া, দুর্ঘটনায় কবলিত বাসটি ক্লিয়ার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে এরইমধ্যে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে বলেও জানা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ দুটিেআলাদা তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অপর সদস্যরা হলেন- এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস। রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি- ১। আনিসুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) আহবায়ক২। আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম)সদস্য৩। মো. রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) (চট্টগ্রাম)-সদস্য৪। মো. আশিকুর রহমান, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (চট্টগ্রাম)- সদস্য৫। ডা. তাহামিনা ইয়াছমিন, বিভাগীয় মেডিকেল অফিসার (চট্টগ্রাম)- সদস্য৬। মো. শহীদ উল্লাহ, কমান্ড্যান্ট, আরএনবি (চট্টগ্রাম)-সদস্য জোনাল তদন্ত কমিটি: ১। মোহাম্মদ সফিকুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব)- আহবায়ক২। মো. তানভিরুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব)- সদস্য৩। সাদেকুর রহমান, চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্ব) -সদস্য৪। তারেক মোহাম্মদ শামছ তুষার, চিফ সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) - সদস্য৫। ডা. ইবনে সফি আব্দুল আহাদ, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) - সদস্য৬। মো. জহিরুল ইসলাম, চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) - সদস্য। দুর্ঘটনাজনিত কারণে দায়িত্ব ও কর্তব্যে অবহেলায়- দায়িত্বরত গেইটম্যান মেহেদী হাসান ও মো. হেলাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্পটে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।৭টা ১৮৯ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ২ ডাউন এরেইমধ্যে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে।