বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের প্রচণ্ডতায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন আরোহীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকালে কুয়াশা বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে Read More