ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের দখলে কুয়াকাটা

ঈদের দিন পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছিল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ রবিবার বিরাজ করছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। তাই ঈদের দ্বিতীয় দিনের এমন মনোরম পরিবেশে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা।