বান্দরবানে পর্যটকদের নিয়ে খাদে পড়ে গেল বাস, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ের বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকা থেকে বান্দরবানগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পর্যটক। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে। গভীর রাতে বিকট শব্দে বাসটি খাদে পড়ে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই Read More