উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত থাকায় দেশটির দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশেসহ কয়েকজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি সরকার। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের চলমান হামলায় আন্তর্জাতিক নীতির ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং ইসলামী ভ্রাতৃত্বের নীতির’ পরিপন্থি। মন্ত্রণালয় পরিস্থিতি আর খারাপ না করার ব্যাপারে সতর্ক করেছে। এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের তিনজন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে মন্ত্রণালয় তাদেরকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) হিসেবে ঘোষণা করেছে। আরও পড়ুন: ইসরাইলের পারমাণবিক স্থাপনার কাছে ভয়াবহ হামলা, ২০০ নিহতের দাবি আইআরজিসির এই ঘোষণার কয়েক ঘণ্টা পর সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাজধানী রিয়াদের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর আগে গত বুধবার (১৮ মার্চ) কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি। আরও পড়ুন: হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের মূলত ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলার জেরে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। ওই হামলার পরই ইরানি কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপসাগরীয় দেশটি। এরপর একই পথে হাঁটল সৌদি আরব। তথ্যসূত্র: সিএনএন