বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। এই লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ মার্চ) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ Read More