ঈদের ছুটিতে দীর্ঘতম সমুদ্রসৈকতে পর্যটকের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ঈদের দ্বিতীয় দিনে রবিবার (২২ মার্চ) সকাল থেকে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকতের প্রতিটি পয়েন্ট।