সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৮, বাড়িঘর-গাড়ি ভাঙচুর

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এসময় প্রাইভেটকার ও বাড়িঘর ভাঙচুর করা হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সিংড়া উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামের সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশের সামনেই চলে সংঘর্ষ। এসময় একটি প্রাইভেটকার ও বাড়ি ঘর ভাঙচুর করা হয়। আরও পড়ুন: ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখমসিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।