কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরবের শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, শনিবার (২১ মার্চ) রাতে  আজলদীর বাড়ির একজন লোক খড়ের পালায় বসে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে গাঁজা সেবন করছিলেন। এ নিয়ে গোলাপ মেম্বারের বাড়ির নারীদের সঙ্গে  কথা কাটাকাটি হয়।এরই জেড় ধরে দুই বংশের লোকদের মধ্যে রাতে একদফা সংঘর্ষ হয়। পরদিনে রোববার সকালে এই ঘটনা নিয়ে সালিশে বসেন এলাকাবাসী। এ সময় উভয় পক্ষের সালিসে আবারও কথা কাটাকাটি হয়। এতে দুপক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।প্রায় একঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২৫ জন আহত হন। তাদের মধ্যে ২০ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।আরও পড়ুন: সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৮, বাড়িঘর-গাড়ি ভাঙচুরএ বিষয়ে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়াহাব মিয়া বলেন, ‘বেলা সাড়ে ১১টার পর ভৈরবের শ্রীনগর এলাকা থেকে ২০ জন মারামারিতে আহত হয়ে এখানে আসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ছেড়ে দেয়া হয়েছে।’এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক তদন্ত আবু তালেব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। লিখিত আবেদন পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’