‘কেডি: দ্য ডেভিল’ নামের কন্নড় সিনমার গান ‘সরকে চুনর তেরি সরকে’ ঘিরে বিতর্কের মাঝেই আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ১০ জন আইনজীবীর একটি দল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোরার বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, আইনজীবীদের দাবি, নোরা বারবার এমন সব কনটেন্টে যুক্ত হচ্ছেন যা অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ এবং ভারতীয় সমাজের মূল্যবোধের পরিপন্থি। তাদের অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, নোরার করা বেশিরভাগ আইটেম গানেই নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়। নোরা অভিনীত কনটেন্টগুলো তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি করা হয়। আইনজীবীরা ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’ বা বিদেশি আইনের কথা উল্লেখ করে জানিয়েছেন, কোনো বিদেশি নাগরিকের কার্যকলাপ যদি দেশের শালীনতা বা জনস্বার্থের পরিপন্থি হয়, তবে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। তাদের দাবি ভারতে নোরা ফাতেহির কাজ করার অনুমতি বা ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করা হোক। এদিকে বিতর্কিত গানটি প্রসঙ্গে নোরা জানিয়েছেন, তিন বছর আগে করা এ গানের শুটিংয়ের সময় কিছু দৃশ্যে অস্বস্তি অনুভূত হয়েছিল তার। সেটি নির্মাতাদের জানানও তিনি। কিন্তু নির্মাতারা সে বিষয়গুলোকে গুরুত্ব দেননি। আরও পড়ুন: নোরা-সঞ্জয়ের গান নিয়ে বিতর্ক, প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ সম্প্রতি বিতর্কিত গানটির জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নোরা বলেন,বিতর্কিত গানটি নিয়ে আমি আপত্তি জানাই কিন্তু নির্মাতারা সেটিকে গুরুত্ব দেননি। এটা আমার দোষ নয়। আমি কোনো তারকাসন্তান নই। নিজের পরিশ্রম আর সম্মানই আমার একমাত্র পুঁজি। আরও পড়ুন: বিতর্কিত গান নিয়ে যা বললেন আরমান মালিক প্রসঙ্গত, ১৯৭০–এর দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘কেডি-দ্য ডেভিল’ নামের কন্নড় সিনেমার ‘সারকে চুনার তেরি সারকে’ গানটিতে অশ্লীল লিরিক ও আপত্তিকর নৃত্যভঙ্গি থাকায় তা নিষিদ্ধের দাবি তোলে ভারতের বিভিন্ন মহল। বিতর্কের মুখে গানটি ইতিমধ্যে নেটদুনিয়ার সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।