জরুরি সেবা দিতে গিয়ে আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব করপোরেশনের: প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আহত ডিএসসিসি কর্মীর সুচিকিৎসার সব দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বলে জানিয়েছেন প্রশাসক মো. আব্দুস সালাম।রোববার (২২ মার্চ) বিকেলে একটি বেসরকারি হাসপাতালে আহত কর্মীকে দেখতে গিয়ে এ কথা জানান দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালাম।এ সময় প্রশাসক বলেন, দায়িত্ব পালনকালে এমন দুর্ঘটনা দুঃখজনক এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সিটি করপোরেশন আরও কার্যকর পদক্ষেপ নেবে।প্রশাসক আহত কর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট বিভাগকে নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। আরও পড়ুন: ঈদের পর ঢাকাকে মশা, যানজট ও আবর্জনামুক্ত করতে ডিএসসিসি’র নতুন পরিকল্পনাউল্লেখ্য, ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) ৩৬ নং ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে মাথা এবং হাতে মারাত্মক আঘাত পান।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।