বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফিকুল ইসলাম শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাুক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিকুল ইসলাম ও তার দুই বন্ধুকে নিয়ে শান্তিগঞ্জের নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে Read More