ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তবে তিনি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো অপূরণীয়ভাবে ধ্বংস করে দেবেন। খবর ডনের।‘আমাদের দেশের বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পরপরই, সমগ্র অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাশাপাশি জ্বালানি ও তেল অবকাঠামোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং তা অপূরণীয়ভাবে ধ্বংস করে দেয়া হবে।’ গালিবফ এক্স-এ দেয়া এক পোস্টে বলেছেন।এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার হুমকি দিয়েছেন যে, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেবেন’। আরও পড়ুন:কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ যুদ্ধ শিথিল করার কথা বলার মাত্র একদিন পরেই তার এই মন্তব্যটি একটি গুরুতর উত্তেজনা বৃদ্ধি বলে প্রতিবেদনে বলা হয়।‘যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে, যার শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে।’ ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন। আরও পড়ুন:ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন সিরিয়ার প্রেসিডেন্ট এরপরই বাঘের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে আঞ্চলিক অবকাঠামোকেও ধ্বংস করে দেয়া হবে।