একসঙ্গে নাটোরের চার এমপি, উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

নাটোরের চারটি আসনের সংসদ সদস্য ঐক্যবদ্ধ হয়ে সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।রোববার বিকেলে নাটোরের লালপুরের গৌরিপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে ঈদ পুনমিলনী অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও আব্দুল আজিজ। এর আগে তারা প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন।এসময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, ‘আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা। এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা। তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা চলছে। শুধু তেল না প্রত্যেকটা সেক্টরে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে, জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি।’আরও পড়ুন: সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৮, বাড়িঘর-গাড়ি ভাঙচুরসরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নাটোর চারটি আসনের চারজন সংসদ সদস্য মিলেই উন্নয়নের ধারাকে নেয়া হবে। সবাই একসঙ্গে কাজ করলে নাটোরকে সারা দেশের একটা উন্নয়নের, শান্তির শহর, জেলায় পরিণত করা হবে।’ শুভেচ্ছা বিনিময়ের সময় নাটোরের প্রশাসন, পুলিশের কর্মকর্তাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।