সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ রোববার (২২ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিচার ও স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গণহত্যা, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের নথিভিত্তিক বিবরণে জোরালো বার্তা দিয়েছেন কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। কুমিল্লায় রেলক্রসিংয়ে নিহত ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও দুই শিশুসন্তান এবং এক স্বামী-স্ত্রী রয়েছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ইরান যুদ্ধ শেষ করতে তুরস্কের পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। দুর্ঘটনা: দেশের বিভিন্ন স্থানে ২৩ জন নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় ১২ জন এবং হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৪ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হাদি হত্যা মামলা: ফয়সাল ও আলমগীরকে ফেরানোর বিষয়ে যা জানা গেল ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যোগাযোগ করছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: হাজার কোটি টাকা ঋণ চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে এক হাজার কোটি টাকা ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। নির্বাচন কেমন হয়েছে–তা বুঝতে টিআইবি-সুজনের প্রতিবেদন সহায়ক হবে: জামায়াত আমির জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও এর ‘কালো ছায়া’ এখনও রয়ে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সংকট এখনও কাটেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা এখনও বিদ্যমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন।