আসছে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফেবারিট। বর্তমানে যে ছন্দে আছে লাল সবুজ তা ধরে রাখতে পারলে বহু বছর পর আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এমনটাই মনে করেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। সেক্ষেত্রে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচের ইতিবাচক ফলাফল আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করেন তিনি।বাংলাদেশের এশিয়ান কাপ সম্ভাবনা শেষ হয়ে গেলেও ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে প্রাপ্তির আছে বহু কিছু। র্যাঙ্কিং'এ এগুনোর হিসাব তো আছেই, পাশাপাশি এই ম্যাচ দুটো থেকে জামালরা অর্জন করতে পারে আত্মবিশ্বাস। সেক্ষেত্রে অবশ্যই করতে হবে ইতিবাচক রেজাল্ট। সম্প্রতি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ফুটবল। দুর্ভাগ্যবশত এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নাম লিখাতে না পারলেও দিয়েছে সক্ষমতার পরিচয়। এই পারফরমেন্স ধরে রাখতে পারলে বহু বছরের অধরা সাফ আসছে আসরেই ধরা দিতে পারে বলে মনে করছে বাফুফে। আরও পড়ুন: এভারটনের কাছে বড় হার চেলসির বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘সামনে সাফ ফুটবল আছে, আমরা যদি হোস্ট করি তাহলে আমাদের জন্য কিন্তু এই দুইটা ম্যাচ (ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে) অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা ম্যাচের রেজাল্ট আমাদেরকে মানসিকভাবে অনেক শক্তি জোগাবে। এবং আমরা আমাদের সামর্থ্যটা বুঝতে পারবো যে... সত্যিই আমরা একটা ভালো পজিশনে আছি। আমাদের টিম কিন্তু যেভাবে খেলছে, প্রত্যেকটা টিমের সাথেই কিন্তু আমরা ফাইটিং করার চিন্তা নিয়ে খেলছি। তো আমি মনে করি যে, এই দুইটা টিমের (ম্যাচের) রেজাল্ট আমাদের জন্য খুব ভাইটাল।’ মার্চ উইন্ডোর পর সাফ চ্যাম্পিয়নশিপের আগে জুনে আরো একটি উইন্ডো পাবে বাংলাদেশ। এই সময়ে বাফুফের কাছে আছে মালদ্বীপে চার জাতি একটি টুর্নামেন্টে অংশ গ্রহণের আমন্ত্রন। ইতিবাচক অবস্থানে থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেখানে অংশগ্রহণের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে চায় ফেডারেশন। আরও পড়ুন: লিভারপুলের হোঁচট, পয়েন্ট হারানোর ধারা নিয়ে উদ্বিগ্ন স্লট ইকবাল হোসেন আরও বলেন, ‘সাফের আগে হয়তো আমাদের একটা ফিফা উইন্ডো আছে, জুনে। এবং আমরা আরেকটি চার জাতি ফুটবল টুর্নামেন্টের আমন্ত্রণ পেয়েছি। আমরা এখনও বলিনি, হয়তো এই সিঙ্গাপুর ম্যাচের পর আমরা সিদ্ধান্ত নেবো আমরা কোথায় কি খেলবো। তো আশা করি, জুনেও যেহেতু টুর্নামেন্ট আছে... তো আমি বলবো সাফে এবার আমাদের দল ভালোভাবেই ফেভারিট।’ এদিকে, সিঙ্গাপুর ম্যাচের পর দায়িত্ব শেষ হবে হাভিয়ের কাবরেরার। গুঞ্জন, চুক্তি নবায়ন করে তাকে সাফ মিশনের দায়িত্ব দিতে চায় বাফুফে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই একটি বৈঠকের মাধ্যমে নেয়া হবে বলে জানান ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য। তবে আসন্ন সাফে হামজা, সমিত কিংবা জায়ানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় বাফুফে।