পূর্ব শত্রুতার জেরে রাজশাহীর মোহনপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির (২১) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী দিঘির মোড়ে এই ঘটনা ঘটে।নিহত সাব্বির মোহনপুরের বেড়াবাড়ী এলাকার আলমগীরের ছেলে।স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দুর্বৃত্ত উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় স্বজনরা সাব্বিরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: রাজধানীর মধুবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহতনিহতের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে মোহনপুর থানার এসআই মোদাচ্ছের হোসেন খান জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।