ঈদ উপলক্ষে তিন দিন বন্ধ থাকার পর সোমবার (২২ মার্চ) থেকে সুপেয় পানি সরবরাহের জন্য এটিএম বুথ চালু করছে ঢাকা ওয়াসা।ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৩ মার্চ) থেকে ওয়াটার এটিএম বুথগুলো পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে এবং গ্রাহকরা আগের মতো পানি সংগ্রহ করতে পারবেন। এর আগে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথে কর্মরত অপারেটরদের ছুটি বিবেচনায় ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত (মোট ৩ দিন) ঢাকা ওয়াসার আওতাধীন সব ওয়াটার এটিএম বুথের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার ৩০২টি ওয়াটার এটিএম বুথ চালু আছে। ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা (এনজিও) ড্রিংকওয়েল এগুলো পরিচালনা করে। আরও পড়ুন: ঢাকা ওয়াসা ভালো থাকলেও ভালো নেই গ্রাহকরা