বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের সেবার মান নিশ্চিত করতে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান পর্যটন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ইউএনও Read More