লা লিগায় রোববার (২২ মার্চ) রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন রোনাল্ড আরাউহো।ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বার্সেলোনা। প্রথমার্ধের ২৪তম মিনিটে কর্নার থেকে হেড করে গোল করেন আরাউহো। কর্নারটি নিয়েছিলেন জোয়াও ক্যানসেলো।বিরতির পরও বার্সেলোনা আক্রমণ চালিয়ে যায়, কিন্তু আর কোনো গোল করতে পারেনি। অন্যদিকে, ম্যাচের শেষ দিকে রায়ো ভ্যালেকানো কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়।আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ে গেলো সেভিয়া বার্সেলোনার গোলরক্ষক হুয়ান গার্সিয়া দারুণ কিছু সেভ করে দলের জয় নিশ্চিত করেন এবং ম্যাচ সেরার পুরস্কার পান।এই জয়ে ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে, ৩২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে রায়ো ভ্যালেকানো।