প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ সোমবার, ২৩ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩৫১ - ফিরোজ শাহ তুঘলকের দিল্লীর সিংহাসনে আরোহণ। ১৬৫২ - হল্যান্ডের নৌবাহিনীর উপর প্রচন্ড হামলা শুরু করে। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৭৫৭ - রবার্ট ক্লাইভের চন্দননগর দখল। ১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়। ১৮০১ - রাশিয়ার জার প্রথম পল নিহত। ১৯১৭ - ভাইসরয় লর্ড চেমস ফোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা। ১৯১৮ - জামার্ন বাহিনী তাদের নব নির্মিত কামানের সাহায্যে প্যারিসের উপর গোলাবর্ষণ করে। ১৯১৮ - লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯২০ - গভর্নর জেনারেল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন। ১৯৩৩ - এ্যাডলফ হিটলার জার্মানীর একনায়ক হন। ১৯৪০ - আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ১৯৫৬ - পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়। ১৯৬৬ - শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা। ১৯৭৬ - নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত (মানবাধিকার) আন্তর্জাতিক চুক্তি কার্যকর। ১৯৯৮ - রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক আকস্মিকভাবে তার মন্ত্রিসভা বরখাস্ত। জন্ম ১৮৮০ - বাসন্তী দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী। ১৮৮১ - হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ। ১৯০০ - জার্মান মনোবিজ্ঞানী এরিক ফ্রম। ১৯০২ - চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। ১৯০৪ - জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী। ১৯০৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। ১৯০৭ - ড্যানিয়েল বোভেট, নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট। ১৯১০ - আকিরা কুরোসাওয়া, জাপানী চলচ্চিত্র পরিচালক। ১৯১৬ - হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাঙালি সাহিত্যিক। ১৯২২ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার উগো টোগনাযি। ১৯৩১ - রাশিয়ান দাবাড়ু ও লেখক ভিক্টর কোরচনোই। ১৯৪২ - অস্ট্রিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল হানেকে। ১৯৪৭ - ওয়াসিম, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ১৯৫২ - রেক্স টিলারসন, মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী ও কূটনীতিক। ১৯৫৬ - পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৫তম প্রধানমন্ত্রী জোসে ম্যানুয়েল বারোসো। ১৯৬৮ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ফার্নান্দো রুইজ হিয়েরো। ১৯৭৩ - পোলিশ ফুটবলার জেরযয় ডুডেক। ১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ১৯৭৮ - আর্জেন্টিনার ফুটবল ওয়াল্টার স্যামুয়েল। ১৯৮৫ - আশেক ইলাহী চৌধুরী আইমন (আর্টিস) বাংলাদেশি আর্ট শিল্পী। ১৯৮৬ - কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী। মৃত্যু ১৮০১ - রাশিয়ার জার প্রথম পল। ১৮৪২ - ফরাসি ঔপন্যাসিক স্তাঁদাল। ১৮৮৭ - অ্যাংলো-আইরিশ মিশনারি সোসাইটির ধর্মযাজকেরা এবং নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক জেমস লঙ। ১৯১০ - নাডার, ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক। ১৯১১- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিক। ১৯৩১ - ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী শহীদ। ১৯৩১ - সুখদেব থাপর, স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী শহীদ। ১৯৩১ - শিবরাম রাজগুরু, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ। ১৯৩৫ - ফ্লোরেন্স মুর, আমেরিকান অভিনেত্রী। ১৯৪৮ - বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধক বড়ুয়া। ১৯৫৩ - ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী রাউল ডুফয়। ১৯৬৫ - ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়। ১৯৮০ - এরিক ফ্রম, দার্শনিক ও মনোবিজ্ঞানী। ১৯৯২ - ফ্রিডরিখ হায়েক, অস্ট্রীয় অর্থনীতিবিদ। ১৯৯৫ - শক্তি চট্টোপাধ্যায়, বাঙালি কবি ও লেখক। ২০০১ - প্রখ্যাত বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য। ২০০৭ - আমেরিকান গণিতবিদ ও তাত্ত্বিক পল জোসেফ কোহেন। ২০০৭ - সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী। ২০০৮ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক। ২০১১ - এলিজাবেথ টেলর, ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ২০১২ - সোমালিয়ার রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট আব্দুলাহি ইউসুফ আহমেদ। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ২০১৪ - স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী অ্যাডলফ সুয়ারেজ। ২০১৫ - লি কুয়ান ইউ, আধুনিক সিঙ্গাপুরের জনক। ২০১৯ - শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সংগীতশিল্পী। ২০২২ - যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট। ২০২৪ - কুমুদিনী হাজং, টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহের নেত্রী। ২০২৪ - শাহরিয়ার খান, পাকিস্তানি কূটনীতিবিদ।অন্যান্যবিশ্ব আবহাওয়া দিবস ৷ বিশ্ব অপ্টোমেট্রি দিবস।