লোকবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সীমান্ত ব্যাংকের, আবেদন ৩১ মার্চ পর্যন্ত

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইন্টারন্যাশনাল ডিভিশন (এসও-এফএভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসিপদের নাম: ইন্টারন্যাশনাল ডিভিশন (এসও-এফএভিপি)পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: আন্তর্জাতিক ব্যাংকিং কমপ্লায়েন্স এবং নিয়ন্ত্রক মান সম্পর্কে ভালো ধারণা। অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ৩৪ থেকে ৪০ বছর কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ১৭ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।