মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস।স্থানীয় সময় রোববার (২২ মার্চ) এই আলাপ হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইইউর এক কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন কালাস। ইইউর ওই কর্মকর্তা জানান, চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি। ফোনালাপে চলমান যুদ্ধ, জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। আরও পড়ুন: যে ৬ শর্ত পূরণ হলে যুদ্ধ শেষ করবে ইরান রয়টার্সের প্রতিবেদনে বলা হয়ে, ইইউর ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নতুন যে হুমকি দেয়া হচ্ছে, তা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।’ এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের অবসানে তুরস্ক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন।