ঈদের ছুটির শেষদিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। আবার ছুটি শেষে আগেভাগেই ঢাকা ফিরছেন কেউ কেউ।সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীরা জানান, ভোগান্তি এড়িয়ে স্বস্তিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ সময় ঢাকা ছাড়ছেন তারা। ঈদের আগের দিনগুলোর তুলনায় আজ যাত্রীচাপ কিছুটা স্বাভাবিক বলে জানান বাসমালিক কর্তৃপক্ষ। এদিকে, ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। আরও পড়ুন: ছুটির সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। যাত্রীরা বলেন, আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকেই অফিস শুরু হবে এজন্য দ্রুত ঢাকায় ফেরা। অনেকে জানান, যানজট ও দুর্ঘটনা এড়াতে একটু আগেই ঢাকা ফিরছেন তারা। এদিকে, ঈদের ছুটির শেষ দিনেও বাড়ি যাচ্ছেন অনেকে। ভোগান্তি এড়াতে এসময়ের যাত্রা বেছে নিয়েছেন বলে তারা। এসময় অভিযোগ করে বলেন, সকাল থেকে বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের বেশ দেরিতে ছেড়েছে।