নিউইয়র্কের লাগুর্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানাডার মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি ফ্লাইট অবতরণের পরপরই রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে লাগুর্ডিয়া বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের ‘বোম্বারডিয়ার সিআরজে-৯০০’ মডেলের প্লেনটির সঙ্গে একটি ফায়ার ইঞ্জিনের সংঘর্ষ হয়। প্লেনটি অবতরণ করে গেটের দিকে যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। BREAKING: Several injuries after Air Canada plane and firetruck collide on runaway at New York\'s LaGuardia Airport pic.twitter.com/cO6u5HD1YA — BNO News (@BNONews) March 23, 2026 স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় অন্তত চারজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মোট আহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং যাত্রীদের প্লেন থেকে নামিয়ে আনা হয়। কিছু ফুটেজে প্লেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্রও দেখা গেছে। যদিও এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এই দুর্ঘটনার পরপরই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন লাগুর্ডিয়া বিমানবন্দরে সব ধরনের প্লেন ওঠানামা স্থগিত ঘোষণা করেছে। বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে, সব আগত ফ্লাইট হয় অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, না হয় সেগুলোকে উৎসস্থলে ফেরত পাঠানো হয়েছে। সূত্র: সিবিএস নিউজ, এনডিটিভিকেএএ/