ঈদ মানেই আনন্দ, পরিবারের সঙ্গে ভোজন আর মিষ্টির সুস্বাদু আয়োজন। কিন্তু এই উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয় যখন স্বাদের সঙ্গে পুষ্টিও থাকে। স্বাদের আপস না করে স্বাস্থ্যও বজায় রাখতে চাইলে পাঞ্জাবের ঐতিহ্যবাহী ডোডা বরফি তৈরি করবে পারেন। ডোডা বরফি সাধারণ মিষ্টির মতো হলেও এর স্বাদ ও পুষ্টি নির্ভর করে অঙ্কুরিত গমের ওপর। অঙ্কুরিত গমে থাকে প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ, যা শরীরকে রাখে সক্রিয় ও সুস্থ। তাই শুধু মিষ্টি নয়, বরফি স্বাস্থ্যও যোগ করে। আসুন জেনে নেওয়া যাক বাড়িতেই কীভাবে ডোডা বরফি তৈরি করবেন- উপকরণ১. অঙ্কুরিত গম ১ কাপ ২. দুধ ১লিটার ৩. ব্রাউন চিনি বা গুড় ১ কাপ৪. দেশি ঘি ১ কাপ৫. দই ২-৩ চামচ৬. কোকো পাউডার ১ টেবিল চামচ৭. কাজু, পেস্তাবাদাম প্রয়োজন মতো৮. এলাচ গুঁড়া ১ চা চামচ প্রস্তুত প্রণালিপ্রথমে শুকনো গম ভালোভাবে ভিজিয়ে অঙ্কুরিত করে নিন। এর জন্য গম একটি পরিষ্কার কাপড়ে মোড়ে রেখে দিন এবং মাঝে মাঝে সামান্য পানি ছিটিয়ে দিন। দুইদিনের মধ্যে গম অঙ্কুরিত হয়ে যাবে। এরপর সেই অঙ্কুরিত গম শুকিয়ে ব্লেন্ডারে আধভাঙা করে নিন। এটি যেন আটা মতো মিহি না হয়, বরং ডালিয়ার মতো দানাদার থাকে। চাইলে সরাসরি ডালিও ব্যবহার করা যেতে পারে। এরপর একটি ভারী পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে তাতে ওই গমের মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না দুধ অর্ধেকের কম হয়ে আসে। এরপর মিশ্রণে সামান্য টক দই মেশান। এরপর চিনি বা গুড় এবং কোকো পাউডার যোগ করুন এবং মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়ুন। যখন মিশ্রণটি ঘন হয়ে যাবে, তাতে দেশি ঘি দিয়ে নাড়তে থাকুন। কুচানো কাজু ও পেস্তা বাদাম যোগ করুন। মিশ্রণটি তখন যখন শুকিয়ে ঘি ছাড়তে শুরু করবে, তখন নামিয়ে একটি ঘি মাখানো থালা বা ট্রেতে ঢেলে হাত দিয়ে সমান করে চেপে দিন। ওপরে বাকি বাদাম কুচি ছড়িয়ে দিন। ৩-৪ ঘণ্টা পর বা পুরোপুরি ঠান্ডা হলে বরফি পছন্দসই আকারে কেটে পরিবেশন করুন। আরও পড়ুন : ঈদে হালকা মিষ্টির স্বাদ পেতে তৈরি করুন সাবুদানার পায়েস ছোট অতিথিকে চমক দিন কটন ক্যান্ডি সেমাই কাপে এসএকেওয়াই