পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী বলে নিশ্চিত করেছে... বিস্তারিত