পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাই ঈদের তৃতীয় দিনও সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন বিভিন্ন পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে।শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে প্রাণ ফিরে পেয়েছে বিনোদন কেন্দ্রগুলোর পরিবেশ। নগরজীবনের কোলাহল, ইট-কাঠের বদ্ধ দেয়াল আর ব্যস্ততার একঘেয়েমি পেছনে ফেলে স্বস্তির খোঁজে এখানে মানুষ ভিড় করছে ঢাকার ড্রিম হলিডে পার্ক ও চিড়িয়াখানায়। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর, সব মিলিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছে চারপাশ। ড্রিম হলিডে পার্ক ঘুরে দেখা গেল দশনার্থীদের গান-বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলির উচ্ছ্বাস। ঈদকে কেন্দ্র করে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোটসহ প্রতিটি রাইডে ভিড় ছিল চোখে পড়ার মতো। ড্রিম হলিডে পার্কের মতো চিড়িয়াখানাতেও পরিবার নিয়ে ভিড় জমাচ্ছেন উৎসব মুখর মানুষ। গল্পের বইয়ের পাতায় থাকা পশুপাখিকে জীবন্ত দেখে ছোট্ট সোনামণিরা অবাক হয়ে তাকিয়ে থাকছে। এছাড়া চিড়িয়াখানার থাকা নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ি, আনন্দের রঙিন দুনিয়ায় হারিয়ে যাচ্ছে শিশুরা। আরও পড়ুন: ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে করণীয় কী? এছাড়া নরসিংদীর দর্শনীয় স্থান, শ্যামলীর বিলাসবহুল রেস্টুরেন্ট, দেশের বিভিন্ন স্থানের জমকালো রিসোর্ট আর কক্সবাজারের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থানগুলোতেও জমে উঠেছে ঈদ উৎসবের আমেজ। আরও পড়ুন: ঈদে নতুন সাজে রংপুরের অর্ধশতাধিক বিনোদন কেন্দ্র যান্ত্রিক জীবনে ঈদ এনে দেয় এক ভিন্ন রঙ, এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। এই উৎসবই যেন বছরজুড়ে ক্লান্ত মানুষকে দেয় পারিবারিক আনন্দ আর প্রাণশক্তি। তাই বছর শেষে ঈদের অপেক্ষায় থাকে ছোটবড় সবাই।